লিন্নাস গ্রুপ, রিডিম পূর্বাচল সিটি লিঃ ও আপন পরিবার গ্রুপ লিঃ এর যৌথ উদ্দ্যেগে পরিচালিত বাস্তবায়নাধীন প্রকল্প উত্তরখান মডেল টাউন এর নিজস্ব সম্পত্তিতে নির্মিত সাইড অফিস গত ০৩/০৫/২০১৫ ইং তারিখ বিকাল ৫টায় উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরখান মডেল টাউন এর চেয়ারম্যান জনাব সৈয়দ হোসেন সৈকত , উত্তরখান মডেল টাউন এর প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব জাহিদ মাকসুদ, লিন্নাস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও উত্তরখান মডেল টাউন এর ম্যানেজিং পার্টনার জনাব মোঃ মোবারক হোসেন, মার্কেটিং ডিরেক্টর জনাব রনি খান এবং লিন্নাস গ্রুপ, রিডিম পূর্বাচল সিটি লিঃ ও আপন পরিবার গ্রুপ লিঃ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।